ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাব

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (৪ আগস্ট) বিকালের দিকে পরীমণির বনানীর বাসায় এই অভিযান শুরু হয়। র‌্যাবের দাবি, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালাচ্ছে তারা।


এ দিন বিকাল পৌনে ৪টার দিকে সাধারণ পোশাকে একদল র‌্যাব সদস্য চিত্রনায়িকার বনানীর বাসায় উপস্থিত হয়। উদ্বিগ্ন পরী এর পরপরই ফেসবুক লাইভে এসে বনানী থানার সাহায্য চান।


পরী বলেন, “নিচে একদল লোক জোর করে বাসায় ঢুকতে চেয়েছে। কিন্তু তাদের আচরণ খুবই উগ্র। বলেন, ‘দরজা খোলেন, তারপর পরিচয় দিচ্ছি।’’


এর পরপরই পরী নিজের ফ্ল্যাটের দরজা লক করে দেন এবং ডিবি উত্তর বিভাগের যুগ্ম-কমিশনার হারুন অর রশীদের সাথে যোগাযোগ করেন।


তিনি পরীকে জানান, তাদের তরফ থেকে কেউই যাননি। এরপর পরী সংবাদকর্মীদের সহযোগিতা চেয়ে তার বাসায় যেতে বলেন। বিষয়টি নিয়ে এ নায়িকা অনবরত সবার সাহায্য চাইছেন।

ads
ads
ads

Our Facebook Page

↑